ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২২:৪৮

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর আরবিএস (রিস্ক-বেজড সুপারভিশন) ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং খাতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও তদারকি কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিআরও জাকির হোসাইন। তিনি তার বক্তব্যে ব্যাংকিং খাতে সফলভাবে রিস্ক-বেজড সুপারভিশন (আরবিএস) বাস্তবায়নের জন্য একটি ‘ডেটা-নির্ভর সংস্কৃতি’ (ডাটা-ড্রাইভেন কালচার) গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জাকির হোসাইন বলেন, ‘এ ধরনের সংস্কৃতি ব্যাংকগুলোকে আরও কার্যকরভাবে ঝুঁকি শনাক্ত, মূল্যায়ন ও ব্যবস্থাপনায় সহায়তা করবে। এর ফলে সুশাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি রেগুলেটরি কমপ্লায়েন্স ও টেকসই ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে।’ 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসিম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, শাহ্ মো. সোহেল খুরশীদ ও ড. তাপস চন্দ্র পাল। এ ছাড়া ইভিপি ও ডেপুটি সিআরও শামীম আহমেদ এবং হেড অব ট্রেনিং এস. এম. সলিম উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই কর্মশালায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের মোট ৫৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তারা আরবিএস বাস্তবায়ন, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ক বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন।

আরও পড়ুন

×