ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেয়ারবাজার

ছুটির আগে লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা 

ছুটির আগে লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১১:১৩

ঈদের ছুটির আগের শেষ কর্মদিবস ছিল গতকাল রোববার। আগের চার দিনের ঊর্ধ্বমুখী ধারার পর গতকাল রোববারও ইতিবাচক ধারায় ছিল শেয়ারবাজারের লেনদেন। দর হারানো শেয়ার সংখ্যার তুলনায় দর বৃদ্ধি পাওয়া শেয়ার কিছুটা বেশি ছিল। অল্প হলেও বেড়েছে প্রধান মূল্য সূচক। তবে লেনদেনের পরিমাণ কমেছে।

দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, গতকাল লেনদেনের প্রথম ২০ মিনিট বেশির ভাগ শেয়ারদর ও সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে পরের পৌনে এক ঘণ্টায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার সঙ্গে সঙ্গে সূচক নিম্নমুখী হয়। তবে বেলা ১১টার কিছুটা পর ফের শেয়ারদর ও সূচক ঘুরে দাঁড়ায়, যা লেনদেনের শেষ পর্যন্ত বহাল ছিল।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, আগের কয়েক দিনের দর বৃদ্ধির সুবিধা নিতে অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছিলেন। এতে শেয়ারদর ও সূচক কমে যায়। তবে রোববারই বিএসইসির শীর্ষ পদে রদবদলে প্রজ্ঞাপন হতে যাচ্ছে– এমন গুঞ্জনে ফের শেয়ারদর ঘুরে দাঁড়ায়।

উল্লেখ্য, আগের চার দিনে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১২৫ পয়েন্ট। গতকাল শেষ পর্যন্ত ৭ পয়েন্ট বেড়ে সূচক থামে ৫৩৩৫ পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় ৭৭৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ১২৩ কোটি টাকা কম।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের তালিকাভুক্ত ১১২ কোম্পানির মধ্যে মাত্র ১৭টির দর বেড়েছে, কমেছে ৫৩টির, বাকিগুলোর দর ছিল অপরিবর্তিত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ছিল মিশ্রধারা। প্রকৌশল, ওষুধ, বস্ত্রসহ অন্য সব খাতের বেশির ভাগ শেয়ারদর বেড়েছে। তবে অন্য সব খাতের তুলনায় বেশি বেড়েছে সিমেন্ট ও তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারদর। সিমেন্ট খাতের সাত কোম্পানির মধ্যে পাঁচটির দর বেড়েছে, কমেছে দুটির। 

আরও পড়ুন

×