ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অর্থনীতির সংস্কার ও জ্বালানি সক্ষমতা বাড়াতে ঋণ দিচ্ছে জাইকা

অর্থনীতির সংস্কার ও জ্বালানি সক্ষমতা বাড়াতে ঋণ দিচ্ছে জাইকা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা জোরদারে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন হাজার ৮০০ কোটি টাকা। সম্প্রতি ইআরডিতে এ চুক্তি সই হয়। 

জাইকা জানায়, ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হবে। জাপান সরকারের পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ। 

ঋণচুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো স্বাক্ষর করেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের পক্ষে নোট বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেন মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী  এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। 
কর্মসূচির অংশ হিসেবে স্থিতিশীল বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি উৎসের বহুমুখীকরণ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন নীতিগত পদক্ষেপে সহায়তা দেওয়া হবে। 

আরও পড়ুন

×