ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সাউথইস্ট ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২২:৩৭

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের আওতা বাড়াতে দেশের সাত জেলায় সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও বগুড়ায় এসব এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সর্বস্তরের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে এসব আউটলেট চালু করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শাখা প্রধান এবং সাতটি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ থেকে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×