আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী
সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইস এর সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রীর। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২২:৩২
‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এ যোগ দিতে তুরস্কের ইস্তান্বুলে পৌঁছেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে তিনি ইস্তান্বুলে পৌঁছান।
ইস্তান্বুল বিমানবন্দরে আইনমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের বিচার মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সেদাত আয়্যিলদিজ (Sedat Ayyıldız)।
সম্মেলনে অংশ নিতে তুরস্কে আসা সিরিয়ার বিচারমন্ত্রী মাজহার আল-ওয়াইসের (Mazhar al-Wais) সঙ্গেও বিমানবন্দরে সাক্ষাৎ হয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের। এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশ ও সিরিয়ার জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং মুসলিম ভ্রাতৃত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।
ইস্তান্বুলে আগামী ৮ ও ৯ অক্টোবর ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৭৫টি দেশের বিচারমন্ত্রী, বিচারক, আইনবিদ ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
সামিটের উদ্বোধনী অধিবেশনে আগামীকাল সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- আইনমন্ত্রী