ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু
×
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২২:৪৬

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ইসলামী ব্যাংকের ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। গত রোববার এ প্রোগ্রামের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আলতাফ হুসাইন।

আইবিটিআরএর মহাপরিচালক এ.এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ট্রেনিং বিভাগের পরিচালক মোহাম্মদ আমির হোসাইনসহ জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

আরও পড়ুন

×