বাজারে এলো ইনসি আলটিমা সিমেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ২২:৪৭
‘টেকসই নির্মাণের চূড়ান্ত সমাধান’ বার্তা নিয়ে বাংলাদেশের বাজারে ‘ইনসি আলটিমা’ সিমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে থাইল্যান্ডের ইনসি সিমেন্ট। সম্প্রতি ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই পণ্যটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ড. কান্থাসাত বুনতেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরও অংশ নেন, কমার্শিয়াল ডিরেক্টর মোহাম্মদ আবু সাঈদ, হেড অব ম্যানুফ্যাকচারিং জি. এম. জি. মোস্তফা, হেড অব ফাইন্যান্স অ্যান্ড কন্ট্রোলিং আবরার আহমেদ মোস্তফা, ডিরেক্টর এইচআর, অ্যাডমিন, আইটি ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলী বোস্তামী এবং অ্যাডভাইজার টু সিইও এবং সিমেন্টশিল্পের অভিজ্ঞ ব্যক্তিত্ব পি. এন. আইয়ার।
অনুষ্ঠানে ‘দীর্ঘস্থায়ী শক্তি থেকে টেকসই কার্যকারিতা’ শীর্ষক কারিগরি আলোচনায় অংশ নেন বুয়েটের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ, অধ্যাপক ড. রাকিব আহসান ও উপমহাদেশের সিমেন্ট শিল্পের অভিজ্ঞ ব্যক্তিত্ব পি. এন. আইয়ার।
আলোচনায় কংক্রিটের ২৮ দিনের শক্তির পরিমাপ এবং তার পাশাপাশি সময়ের সঙ্গে শক্তি বৃদ্ধি ও স্থায়িত্বের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা সিমেন্ট-খোয়া-বালির সঠিক মিশ্রণ, পানি-সিমেন্টের উপযুক্ত অনুপাত, যথাযথ ঢালাই ও নিয়মিত পানি দিয়ে পরিচর্যার ওপর জোর দেন। পাশাপাশি নির্মাণসামগ্রীর পরিবেশগত প্রভাব, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব এবং দীর্ঘ গবেষণার পড়ে নতুন প্রযুক্তির সিমেন্ট বাজার আনার পূর্বে বিএসটিআই, বুয়েট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে করা যথাযথ পরীক্ষা ও কারিগরি মূল্যায়নের ফলাফলও আলোচনায় উঠে আসে।
এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইনসি সিমেন্ট। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সিমেন্ট