ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দাতা সংস্থাগুলো বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

দাতা সংস্থাগুলো বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিচ্ছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর
×
×

প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক, ব্যাংকক থেকে

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ | ১২:০৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ | ১২:০৭

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে সমকালকে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট সবাই একমত হয়েছে যে, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতি বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতও দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে।

অর্থনৈতিক উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করছে, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। এ কারণে বিশ্বব্যাংক, আইএমএফ ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে।

তিনি আরও বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতা পাওয়ার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যাবে।

আরও পড়ুন

×