এসএমই মেলায় ব্যাংকিং সেবা প্রদান করছে এনআরবিসি ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৪৪
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা এবং ব্যাংকিং সেবা সম্পর্কে জানাতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। মেলায় ব্যাংকটির স্টলে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণসুবিধা, অর্থায়ন পণ্য ও ব্যাংকিং সেবা তুলে ধরা হচ্ছে।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষি, কৃষিজাত শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ও বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে ব্যাংকটি।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই তাঁদের লক্ষ্য।
এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে সারা দেশে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। উদ্যোক্তা উন্নয়ন এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়নের আওতা বাড়াতে কাজ করছে ব্যাংকটি। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সেবামুলক উদ্যোগ
- ব্যাংক