আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ২২:৪৪
আইএফআইসি ব্যাংক পিএলসি ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্টের পক্ষে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ড্রিম স্কয়ার রিসোর্টে বিভিন্ন সেবায় ছাড় পাবেন। রুম ভাড়ায় সপ্তাহের কর্মদিবসে ৩০ শতাংশ এবং সাপ্তাহিক ছুটির দিনে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া রিসোর্টের আ লা কার্ট মেনু ও স্পা সেবায় ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাংক
- সমঝোতা স্মারক