টয়োটা বাংলাদেশের সঙ্গে এমটিবির সমঝোতা স্মারক সই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:১২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই করা হয়।
গত ১০ নভেম্বর ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় টয়োটা বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।
অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনোসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি