নিজস্ব প্রযুক্তিতে রেমিট্যান্স সেবা চালু করল প্রিমিয়ার ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ২২:১৯
নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি আধুনিক প্রযুক্তির অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুইফট-কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সমন্বিত স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেটেলমেন্ট সেবা চালু করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
ব্যাংকটির দাবি, এ সেবার মাধ্যমে স্বয়ংক্রিয় স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) পদ্ধতিতে বিদেশ থেকে আসা রেমিট্যান্স প্রক্রিয়াকরণ আরও দ্রুত, সহজ ও কার্যকর হবে। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মির্জা আজহার আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমিন, এসইভিপি ও ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার অনির্বাণ হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং শিবলী সাদেক, ইভিপি ও সিআইটিও আবু মো. সাব্বির হাসান চৌধুরী, ইভিপি ও এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ এবং ইভিপি ও হেড অব সেন্ট্রাল প্রসেসিং সেন্টার-ট্রেড অপারেশন্স মো. রোকনুজ্জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাংক
- রেমিট্যান্স