নিউ চিক অ্যাডভান্সড কন্ডিশনিং শ্যাম্পু এবার বোতলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০১৯ | ১০:৫৬
ঝলমলে সুন্দর চুলের জন্য বিশেষ এই শ্যাম্পুর মিনিপ্যাক বা স্যাশে বাজারজাতকরণের মাধ্যমে এক দশক ধরে দাপটের সঙ্গে বাজারে বিরাজমান ইন্ডিয়ান বহুজাতিক কোম্পানি কেভিনকেয়ার বাংলাদেশে পরিচিতি পেয়েছে। গুণগত মানে সেরা কেভিনকেয়ারের এই হেয়ার কেয়ার পণ্যগুলো বাজারে বহুল পরিচিত এবং সমাদৃত। এই পণ্যগুলোর বিশেষত্ব হলো 'সাধ্যের মধ্যে সেরা মানের পণ্য' ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া।
'গুণগত মানের সাথে সমঝোতা নয়' এবং 'সাধ্যের মধ্যে বৈচিত্র্য' এই প্রতিজ্ঞা দুইটিই কেভিনকেয়ারকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে। কোন ব্র্যান্ড বাজারে নিত্য নতুন পণ্য নিয়ে এলে, তা গ্রাহকদের কাছে ব্র্যান্ডটির ব্যাপারে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দেয় এবং সৃষ্টি করে গ্রহণযোগ্যতা। আর সেজন্যই কেভিনকেয়ার নিউ চিক অ্যাডভান্সড কন্ডিশনিং শ্যাম্পু নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় রূপে, বোতলে। এর মধ্যে এগ শেপের বোতল অন্যতম, যাতে আছে এগ হোয়াইট প্রোটিন এর অনন্য গুনাবলী। কেভিনকেয়ারই বাংলাদেশের বাজারে এগ শেপ বোতলের একমাত্র বাজারজাতকারী প্রতিষ্ঠান।
চিক শ্যাম্পুর স্যাশেগুলো দীর্ঘদিন ধরে যেভাবে গ্রাহকের মন জয় করে চলেছে, ঠিক একইভাবে নতুন বোতলগুলো সমাদৃত হবে বলেই কেভিনকেয়ার-এর প্রত্যাশা। শুধু তাই নয়, আগামী দিনগুলোতেও নতুনত্ব আর অভিনবত্বে ভরা সব পন্যের সম্ভার নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
কেভিনকেয়ার, বাংলাদেশ ছাড়াও আরও অনেকগুলো দেশে তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে। বাংলাদেশে বিভিন্ন সময়ে দারুণ সব পণ্য নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। আর উৎকৃষ্ট মানের অভিনব এই পণ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে কোম্পানির রিসার্চ ও ডেভেলপমেন্ট টিম কাজ করে চলেছে নিরন্তর। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যবসা বাণিজ্য
