ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভক্ত থেকে নায়িকা

ভক্ত থেকে নায়িকা
×

জাহিদ হাসান ও ফারিয়া শাহরিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০১:২৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ | ০১:২৮

‘ছোটবেলায় থেকেই জাহিদ হাসান ভাইয়ের ভক্ত আমি। বিটিভিতে যখন তার নাটক প্রচার হতো তখন নিয়মিতই দেখতাম। সে সময় জাহিদ হাসান ভাইয়ের ভক্ত হিসেবেই দেখা করি। সেই আমি এখন জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে অভিনয় করলাম।। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’ বলছিলেন লাক্সতারকা ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। 

সম্প্রতি জাহিদ হাসানের বিপরীতে একটি নাটকে অভিনয় করলেন ফারিয়া শাহরিন। নাটকটির নাম ‘ছাপ্পর ফাইরা দিছে’। হামিদ হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। ভালোবাসা দিবসের নাকটি আর টিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। 

জাহিদ হাসানের বিপরীতে অভিনয়ে করে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। বলেন, ‘জাহিদ হাসান ভাইয়ের সঙ্গে অভিনয়ের স্বপ্ন দীর্ঘদিনের। কিন্তু কোন পরিচালক আমাদের একসঙ্গে কোন গল্প ভাবেনি বলে করা হয়নি। এবার পরিচালক ভেবেছেন। তাই তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছি। পরিচালকের প্রতি আমি কৃতজ্ঞ।' 

গত ২২ ও ২৩ জানুয়ারি পূর্বাচল ও গুলশানে হয় নাটকটির শুটিং।  প্রথমবার জাহিদ হাসানের সঙ্গে অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘দারুন এক অভিজ্ঞতা হলো। এতো বড় অভিনেতা তাও কত বিনয়ী। কাজের ফাঁকে তার সঙ্গে গল্প করে দারুন আনন্দ পেয়েছি। তবে নাটকের সংলাপ দিতে গিয়ে প্রথমে ভয় পেলেও সেটা কাটিয়ে উঠেছি জাহিদ হাসান ভাইয়ের আন্তরিকতায়। তিনি আমাকে বেশ সহযোগিতা করেছেন।’ 


আরও পড়ুন

×