ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সমকাল লাইভে অতিথি বেলাল খান

সমকাল লাইভে অতিথি বেলাল খান
×

সঙ্গীতশিল্পী বেলাল খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০১:৫১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০১:৫৫

বাংলাদেশের জনপ্রিয় সুরকার, গায়ক ও সংগীতায়োজক বেলাল খান।২০১৪ সালে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রের ‘নিশিপক্ষী’ গানের জন্য সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ‘পাগল তোর জন্য রে’ গানটি দিয়ে পরিচিতি পান।  এ ছাড়াও তিনি এখন নিয়মিত চলচ্চিত্র, মিক্সড অ্যালবাম এবং নাটকের টাইটেল গান তৈরি ও সেগুলোতে কণ্ঠ দিচ্ছেন। 

এবার এই শিল্পী দৈনিক সমকালের সাপ্তাহিক আয়োজন ‘সমকাল সন্ধ্যা’য়  অতিথি হয়ে আসছেন।

অনু্ষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে  সমকালের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে সরাসরি দেখ যাবে। সেই সঙ্গে দর্শকরা প্রশ্ন করার সুযোগ পাবেন প্রিয় এই তারকাকে। 

আড্ডায় ক্যারিয়ার নানা বিষয়ে কথা বলবেন বেলাল খান।কথা বলবেন, সঙ্গীতের বর্তমান ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানের এবারের পর্ব সঞ্চালনা করবেন জুম্মাতুল বিদা।

আরও পড়ুন

×