ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এবার দেব ও অনির্বাণ এক ছবিতে

এবার দেব ও অনির্বাণ এক ছবিতে
×

দেব ও অনির্বাণ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:১২

দেবের পরবর্তী ছবির নাম ‘গোলন্দাজ’। বিষয়টি জানা গেছে আগেই। এ ছবিতে দেব ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করবেন। এবার জানা গেলো এ ছবিতে দেবের সঙ্গে থাকছেন আরও একজন। তিনি অনির্বাণ।

এই ‘গোলন্দাজ’ এর মাধ্যমেই প্রথম বার দেব আর অনির্বাণ এক ছবিতে অভিনয় করছেন। এতে অনির্বাণের চরিত্রের নাম ভার্গব। চরিত্রটি একজন স্বাধীনতা সংগ্রামীর। 

ছবিতে দেব অর্থাৎ নগেন্দ্রর স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঈশা সাহাকে। শোভাবাজারের রানি কমলিনীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। ব্যক্তিগত জীবনেও স্ত্রী কমলিনীই ছিলেন নগেন্দ্রর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায় এবং শ্রীকান্ত আচার্যকেও। দেবের বাবার ভূমিকায় অভিনয় করবেন শ্রীকান্ত। 

এ ছাড়াও মেজর জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে মার্কিনী অভিনেতা অ্যালেক্স ও নীলকে। ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন

×