কঙ্গনাকে তোপ দাগলেন স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জী- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৬:১৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০৬:২৮
সম্প্রতি নির্ভয়ার ধর্ষকদের অপরাধ ক্ষমা করে তাদের ফাঁসি রোধ করে দেওয়ার জন্য নির্ভয়ার মায়ের কাছে আবেদন জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ইন্দিরা জয়সিং। তার এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
শুধু তাই নয়, ওই নারী আইনজীবীকে তীব্র ভাষায় কটাক্ষ করে তিনি বলেন, 'ওনাকে ওই চার ধর্ষকের সঙ্গে চারদিন বন্দি করে রাখা হোক। এমন কিছু মানুষ থাকেন যাদের এইসব ধর্ষক, খুনিদের ওপর দয়া আসে। ওনার মতো নারীদের গর্ভ থেকেই এমন ধর্ষকের জন্ম হয়।'
কঙ্গনা আরও দাবি জানান, ধর্ষকদের সবার সামনে ফাঁসি দেওয়া উচিত। কঙ্গনার এমন বিরুপ মন্তব্যে বেশ চটেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা স্বস্তিকা মুখার্জী।
এ বিষয়ে সম্প্রতি স্বস্তিকা মুখার্জী বলেন , 'একজন মানুষের ধর্ষক হয়ে ওঠার পেছনে তার মায়ের কোনও হাত নেই। এতে করে একজন নারীকে অপমান করা হলো।' তিনি আরও বলেন, 'বাক স্বাধীনতা আছে বলে যা খুশি তাই বলতে পারেন না কঙ্গনা।' খবর টাইমস অফ ইন্ডিয়ার
তিনি আরও বলেন, 'সন্তান ধর্ষণ করলে তার দায় মাকে নিতে হবে কেন? তোমার মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে বলে সেটা এভাবে ব্যবহার করবে। এটা একজন নারীর অপমান।'
তবে শুধু স্বস্তিকা একা নন, আরও অনেকেই কঙ্গনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
- বিষয় :
- স্বস্তিকা মুখার্জী
- কঙ্গনা রানাওয়াত
- বিনোদন
