ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অতনু তিয়াসের নতুন গান ইউটিউবে

অতনু তিয়াসের নতুন গান ইউটিউবে
×

অতনু তিয়াস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০ | ২২:১৮

'না থাক হাতে মোহন বাঁশি না থাক নিধুবন/মনে আছে মনের মতোন একটা বৃন্দাবন' কবি ও শিল্পী অতনু তিয়াসের গানের কথা এটি। নতুন বছরে ইউটিউবে প্রকাশিত হওয়া নতুন এ গানের শিরোনাম 'কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়'। 

অতনু তিয়াসের গান মূলত কাব্যনির্ভর। নতুন গানটির বিষয়ে তিনি জানান, ২০০০ সালের দিকে লেখা গানটি দু'দশক পর শ্রোতাদের কাছে পৌঁছানো গেল। নতুন বছর সবার প্রেমময় কাটুক- এই প্রত্যাশায় গানটি প্রকাশ করা হয়েছে।

গানের সংগীতায়োজনে রোকন ইমন এবং চিত্রায়ণ করেছেন আরাফাত সেতু। গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন মাসুদা ফেরদৌস ও শিশির রোয়েদাদ। নৃত্য নির্দেশনায় ছিলেন আফসানা মিমি। চিত্রগ্রহণে এস কে জুয়েল এবং সম্পাদনা ও রং বিন্যাসে এম লতিফ। 

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান 'ঐতিহ্য' নিবেদিত গানটি অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন

×