রবীন্দ্রনাথের 'অপরিচিতা' নাদিয়া
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০০:১৫
রবীন্দ্রনাথের 'অপরিচিতা' গল্প অবলম্ব্বনে নির্মিত হয়েছে একক নাটক। গল্পটির নাট্যরূপ দিয়েছেন ড. হারুনুর রশীদ। এটি পরিচালনা করেছেন স্ব্বরাজ দেব। নাটকে অপরিচিতা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালাহ খানম নাদিয়া।
সম্প্রতি নারায়ণগঞ্জের পানামা নগরী ও পুরান ঢাকায় নাটকটির দৃশ্য ধারণ হয়েছে। এতে সালহা খানম নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাদিয়া বলেন, 'কবিগুরুর গল্পে কাজ করা যে কোনো শিল্পীর জন্য আনন্দের। এতে অভিনয় চ্যালেঞ্জিংও বটে। সময় নিয়ে নাটকটির কাজ শেষ করতে হয়েছে। চেষ্টা করেছি সে যুগের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে।' শিগগিরই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওতে কাজ করছেন নাদিয়া। আসিফ আকবরের গাওয়া 'দুঃখ যদি দিতে চাও' শিরোনামের গানে তাকে দেখা যাবে। গানটির কথা, সুর ও সংগীত তরুণ মুন্সীর। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌহিদুর রহমান রুবেল। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি কণ্ঠশিল্পী আসিফের মিউজিক ভিডিওতে মডেল হলেন।
- বিষয় :
- অপরিচিতা
- নাটক
- ড. হারুনুর রশীদ
- সালাহ খানম নাদিয়া
