প্রেমিকের খোঁজে মিমি
একান্তে মিমি ও মিলি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:২৪
কলকাতার জনপ্রিয় তারকা ও সাংসদ মিমি চক্রবর্তী। এই তারকার ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। টলি ইন্ড্রাস্ট্রিতে গুঞ্জন, মিমি নাকি মিলি গুলহান নামের তুরস্কের এক প্রযোজকের সঙ্গে প্রেম করছেন?
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।
এ প্রসঙ্গে মিমি বলেন, ‘আমি লং ডিসট্যান্স রিলেশনশিপে বিশ্বাস করি না। মিলির সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না। আমি পার্টিতে যাই না। শুটিং থেকে বাড়ি আর আমার রাজনীতির জায়গা- এটাই আমার রুটিন। এই রুটিনে কেউ বুঝতে পারছে না আমি কার সঙ্গে ডেট করছি? কোথায় যাচ্ছি? তার মধ্যে আমি একা। তাই মানুষ ধরে নিচ্ছে আমার অমুকের সঙ্গে প্রেম, বিয়ে। আমি বিয়ে করলে সকলকে জানিয়ে, সব মিডিয়াকে ডেকেই বিয়ে করব।
তিনি আরও বলেন, আগে একটা বয়ফ্রেন্ড তো হোক। তাকে দেখি। তার সঙ্গে ঘুরি। কিছুটা সময় কাটাই। তারপর তো বিয়ে!
এর আগে পশ্চিবঙ্গের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের সম্পর্কের কথা শোনা যায়। এমনকি রাজ তাকেও বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু ওইসময় মিমি ক্যারিয়ার নিয়ে মুখিয়ে থাকায় তাদের বিয়ে করা হয়ে উঠেনি।
এরপর প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে মিমির সখ্যতা গড়ে ওঠে বলে টলিউডে গুঞ্জন রটে। কিন্তু শ্রীকান্ত জেলে যাওয়ায় সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।
শ্রীকান্তের পর তুরস্কের মিলি গুলহান নামের এক প্রযোজকের সঙ্গে মিমির বন্ধুত্বের খবর ছড়িয়ে পড়ে। গুঞ্জন উঠে, তারা প্রেম করছেন।
এত কিছুর পরেও এই সম্পর্ক নিয়মিত নয়। যার ফলে মিমি-মিলির প্রেম তুরস্ক থেকে সে ভাবে জমে ওঠেনি। মিলি শুধু বিদেশিই নন, থাকেন তুরস্কে। সমস্যা সেখানেই।
এখন মিমি দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
- বিষয় :
- মিমি চক্রবর্তী
- বিনোদন
- টালিউড
