ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বক্স অফিসের রানী সোনাক্ষী!

বক্স অফিসের রানী সোনাক্ষী!
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০ | ২০:৫৬

২০১০ সালে সালমান খানের 'দাবাং' ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। গত এক দশক বলিউডে রাজত্ব করছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই ১০ বছরেই বক্স অফিসে তিনি যা জাদু করেছেন, বহু বছর ইন্ডাস্ট্রিতে থেকেও অনেকে তা করতে পারেননি।

গত এক দশকে বক্স অফিসে সোনাক্ষী সিনহার ছবি মোট ব্যবসা করেছে ১৫০০ কোটি রুপির। এখন পর্যন্ত ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে সোনাক্ষী অভিনীত পাঁচটি ছবি। বলিউডের ইতিহাসে তিনিই তৃতীয় নারী, যার ক্যারিয়ারে রয়েছে এমন সাফল্য। এ খবর অবশ্য নিজেই জানিয়েছেন সোনাক্ষী।

শুক্রবার টুইটারে সোনাক্ষী লেখেন, 'দুনিয়া আমাকে যে প্রতিভা দিয়েছে তার জন্য আমি আমার সবটুকু উৎসর্গ করেছি। দিনের পর দিন, রাত-দিন আমি চেষ্টা করেছি আগের থেকে নিজেকে আরও উন্নত করতে। সততার সঙ্গে নিজের কাজ করে গিয়েছি। আর একটি কথা উপলব্ধি করেছি... লবিং, পুরস্কার কোনো কিছুরই প্রাধান্য নেই। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই কোনো পিআর নয়, নিজের কাজের ওপরেই ভরসা রেখেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা... আপনাদের থেকে পাওয়া অকুণ্ঠ ভালোবাসা।'

চলুন জেনে নিই, সোনাক্ষী অভিনীত কোন ছবি কত ব্যবসা করেছে। 'দাবাং' [২০১০] ১৪১.২৫ কোটি, 'রাউডি রাঠৌর' [২০১২] ১৩৩.২৫ কোটি, 'সান অব সর্দার' [২০১২] ১০৫.০৩ কোটি, 'দাবাং ২' [২০১২] ১৫৫ কোটি, 'হলিডে' [২০১৪] ১১২.৪৫ কোটি, 'ইত্তেফাক' [২০১৭] ৩০.১৯ কোটি, 'মিশন মঙ্গল' [২০১৯] ২০৮.০৫ কোটি রুপি।

আরও পড়ুন

×