ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পাখি জানালেন, কেন তার ডিভোর্স হয়েছিলো

পাখি জানালেন, কেন তার ডিভোর্স হয়েছিলো
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৪১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪৮

ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দায় মধুমিতা সরকারের শুরুটা হয়েছিল ২০১১ সালে। ‘সবিনয় নিবেদন’ নামের একটি সিরিয়াল দিয়ে। এতে তার সঙ্গে কাজ করেছেন সৌরভ চক্রবর্তী। কাজ করতে এসে পরিচয় হলেও মন দেওয়া-নেওয়া। অনেক বাধা বিপত্তির পর ২০১৫ সালের ২৬ জুলাই বিয়েও করেন তারা। কিন্তু বেশিদিন টিকেনি তাদের সংসার। হয়েছে বিচ্ছেদ। 

সৌরভের সঙ্গে বিচ্ছেদের এতোদিন পর আবার সম্পর্ক ভাঙ্গার বিষয়ে সামনে চলে এলো। কারণ তার অভিনীত ‘লাভ আজ কাল পরশু’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী। ছবিটির প্রচারণায় আসতেই গণমাধ্যমকর্মীরা মধুমিতাকে পুরোনো সম্পর্ক ভাঙ্গার বিষয়ে ঘিরে ধরলো। এবার আর বিষয়টি  এড়িয়ে গেলেন না মধুমিতা। 

পশ্চিমঙ্গের গণমাধ্যমকর্মীদের জানিয়ে দিলেন কেনো সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার সংসার করা হলো না। মধুমিতা বলেন, কোনও একটা কারণে তো সম্পর্ক ভাঙে না। পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ নেই আমাদের। সৌরভ ভাল মানুষ। ও খুব ভাল থাকুক, সেটাই চাইব। কিন্তু আমার সঙ্গে ওর ঠিক বনিবনাটা হল না। আমাদের দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। সম্পর্কেও সেই কারণে সমস্যা তৈরি হচ্ছিল। তাই আমরা দু’জনে কথা বলে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। একটা নতুন প্রাণকে পৃথিবীতে আনার আগে যে আমরা আলাদা হয়ে গিয়েছি।

সৌরভের সঙ্গে মিথ্যা আশ্বাসের উপর ভিত্তি করে কাটিয়েছেন বলেও মন্তব্য এ অভিনেত্রীর। তিনি বলেন, আমি যত দিন সৌরবের সঙ্গে ছিলাম, মিথ্যেটাকেই হয়তো বিশ্বাস করতে চেয়েছিলাম।

আরও পড়ুন

×