‘মনে রাখিস, আমি কিন্তু বড় নেতা' শাকিবকে বললেন মিশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৫৫ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:১৫
প্রতিক্ষার পর অবেশেষে প্রকাশ হয়েছে কাজী হায়াৎ ও শাকিব খান জুটির প্রথম সিনেমা ‘বীর’ এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া এ ট্রেলারে উপচে পড়েছে শাকিব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রকাশ করছেন উচ্ছ্বাস।
সোয়া তিন মিনিটের এই ভিডিওতে উঠে এসেছে সিনেমাটির চুম্বক অংশ। সেখান থেকে বোঝা যায়, বরাবরের মতো রাজনৈতিক ও সমাজ সচেতনতামূলক গল্প নিয়ে হাজির হয়েছেন কাজী হায়াৎ। শাকিবকে হাজির করেছেন একেবারে ভিন্ন এক লুকে। যে লুকে আগে কখনও দেখা যায়নি তাকে।
ট্রেলারে খুলনার আঞ্চলিক ভাষায় সংলাপ দিয়েছেন শাকিব। এতে মিশাকেও দেখা বড় নেতা হিসেবে। যিনি দূর্নীতিপরায়ন নেতা। মানুষের হক লুটে খাওয়া নেতা। ভোট কারচুপি করে জয পাওয়া নেতা।
ট্রেলারে মিশার আকর্ষণীয় সংলাপ হচ্ছে শাকিবকে উদ্দেশ্য করে বলা, ‘মনে রাখিস, আমি কিন্তু বড় নেতা'। প্রতি উত্তরে শাকিবও কম নয়। হুংকিার দিয়ে বলেন, ‘আরে রাখেন মিয়া, নেতা কারে কয় জানেন? মানুষের মন জয় কইরা ভক্তি আর ভালোবাসা দিয়ে নেতা হয়। সেই নেতা তো ছিল একজন। আপনার মতো খারাপ লোকেরা ষড়যন্ত্র কইরা তাঁরে মাইরা ফেলছে। সাধারণ জনগণ যদি আপনাদের এই সব কুকীর্তি দেখতে পারত, তাইলে মুরগির মতো টাইনে ছিঁড়ে ফেলত।’

‘বীর’ কাজী হায়াতের নির্মিত ৫০তম ছবি। প্রযোজনা করেছে শাকিব খান। ট্রেলারও প্রকাশ হয়েছে শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে। তার আগে প্রকাশিত হয় ছবিটির ‘তুমি আমার জীবন’ শিরোনামের গানটি। ইমরান-কোনাল জুটির গাওয়া এ গানটি দুই দিনে দেড় মিলিয়ন ছাড়িয়েছে ভিউ।
‘বীর’ নিয়ে আশাবাদের কথা জানিয়েছেন শাকিব খান। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি প্রতিক্ষিত এ ছবিটি নিয়ে শাকিব খান বলেন, আমার দর্শকরা আমাকে ভিন্ন লুকে দেখতে চান। এ ছবিতে সে লুক পাবেন। যে লুকে আগে কখনও দেখেননি। কেবল এই ছচিবটির জন্য বড় বড় দাড়ি রেখেছিলাম। ফেইক দাড়ি ব্যবহার করিনি। ছবিটির গল্প একেবারে মৌলিক। যারা শতভাগ দেশীয় গল্পের ছবি দেখতে চান বীর তাদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। তাকেও কাজী হায়াত অসাধারণভাবে হাজির করেছেন এই ছবিতে। ‘কাজী হায়াতের একটা স্ট্যাইল আছে। এই ছবিতে সে স্টাইলটাই দেখতে পাবেন দর্শক। এমন ছবি রাষ্ট্রিয় সম্মানও পেতে পারে।’- মন্তব্য শাকিব খানের।
