ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে

মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে
×

'মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ'-এর প্রতিযোগীরা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:০৯

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মিসেস মিলেনিয়াম ইউনিভার্স বাংলাদেশ ২০২০'-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠানটি। এটিএন বাংলা ও সুমিকো স্পার্ক ইভেন্টসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনালে থাকবে বেশ কিছু চমক। বিচারকের তালিকায়ও থাকবে নতুনত্ব। আয়োজক নাহিদ আহমেদ সুমিকো বলেন, প্রায় তিন মাসের গ্রুমিং করে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত অতিথিরা এই গ্রুমিংয়ের সাফল্য ও এর প্রতিফলন দেখতে পাবেন।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজনের এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ছয় হাজারের মতো আগ্রহী থেকে বাছাই করে শতাধিক প্রতিযোগীকে নিয়ে গত ২৯ অক্টোবর প্রথম সিলেকশন রাউন্ডে ২৮ জন এবং ২৩ নভেম্বর দ্বিতীয় রাউন্ডে মোট ১৬ জন নিয়ে সেমিফাইনাল ও গালা রাউন্ডের প্রস্তুতি নেওয়া হয়। চূড়ান্ত লড়াই থেকে বিজয়ী দু'জনকে পাঠানো হবে মালয়েশিয়ায় মূল অনুষ্ঠানে। এ বছর বিশ্বের তেত্রিশটি দেশ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। বিবাহিত নারীদের জন্য সেরা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত এই প্রতিযোগিতাটি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের ইচ্ছা ব্যক্ত করেছেন এর উদ্যোক্তা।

আরও পড়ুন

×