ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

এবার পাইলটের ভূমিকায় কঙ্গনা

এবার পাইলটের ভূমিকায় কঙ্গনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৪৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:০৬

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পছন্দ সাহসী ও ব্যতিক্রমী সব চরিত্র। মণিকর্ণিকার পর এবার পর্দায় তাকে দেখা যাবে পাইলটের ভূমিকায়। সোমবার ইনস্টাগ্রামে পাইলট রূপে নিজের লুক প্রকাশ করে খবরটি জানালেন কঙ্গনা। ছবির নাম 'তেজস'।

ছবিতে যুদ্ধ বিমানের পাশে হেলমেট হাতে ফ্লাইং স্যুটে দেখা গেছে 'কুইন'খ্যাত কঙ্গনাকে।

ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, 'সেই সব সাহসী ও শক্তমনের নারীদের জন্য, যারা ইউনিফর্মে দেশের জন্য দিনরাত আত্নত্যাগ করে চলেছেন।'

রনি স্ক্রিউওয়ালা প্রযোজিত এবং সরবেশ মেওয়ার পরিচালিত ‘তেজস’ ছবিটি একজন সাহসী পাইলটের জীবনকে ঘিরে আবর্তিত। আর এতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা।

ছবিটি প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমাদের সাহসী নারীরা ইউনিফর্মের জন্য যে ত্যাগ স্বীকার করেন তা জাতির নজরে আসে না। তেজস ছবিতে এয়ার ফোর্সের পাইলটের ভূমিকায় অভিনয় করে সম্মানিত বোধ করছি।’

ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের এপ্রিলে। 

আরও পড়ুন

×