'৩০০০ সেকেন্ড' অনুষ্ঠানে তারকা দম্পতি অনন্ত-বর্ষা
অনন্ত জলিল ও বর্ষা
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:২৮ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৪৩
চ্যানেল আইয়ের '৩০০০ সেকেন্ড' অনুষ্ঠানে এবার অংশ নিলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ১৫ ফেব্রুয়ারি তাদের পর্বটি চ্যানেল আইয়ের স্টুডিওতে ধারণ করা হয়।
এ আয়োজনে অনন্ত জলিল ও বর্ষা তাদের অভিনীত নির্মাণাধীন 'দিন :দ্য ডে' ছবি নিয়ে কথা বলেন। এ ছাড়া তাদের আলোচনায় উঠে এসেছে অভিনয় ক্যারিয়ার, দাম্পত্য জীবন, প্রযোজনায় আসা এবং চলচ্চিত্রের ভবিষ্যৎ।
এ তারকা জুটির সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন পরিচালক কাজী হায়াৎ, মালেক আফসারী, রায়হান রাফী এবং প্রযোজক খোরশেদ আলম খসরু। আলোচনায় তারা নিজেদের চলচ্চিত্রের সমস্যা ও সমাধানের উপায়গুলো তুলে ধরেন।
ফরিদুর রেজা সাগরের ভাবনায় '৩০০০ সেকেন্ড' অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন সেহাঙ্গল বিপ্লব। উপস্থাপনায় শাহরিয়ার নাজিম জয়। শিগগির অনন্ত-বর্ষা জুটির পর্বটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে এর প্রযোজক জানান।
- বিষয় :
- অনন্ত জলিল
- বর্ষা
