পৃথ্বিরাজ নেই, আসছে তার গান
কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০০:৫৫
গত বছরের ডিসেম্বরে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ । তিনি মারা যাওয়ার আগে সর্বশেষ অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমার দুটি গান তৈরি করছিলেন। এর মধ্যে একটি ছিল রবীন্দ্রসঙ্গীত ‘হৃদয়ের একুল ওকুল’।
এটির সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জানে। এই গানটি প্রকাশের উদ্যেগ নিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক।
এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘আমার ছবিতে দুটি গান করে দেয়ার চুক্তি ছিল পৃথ্বীরাজের। সেই মোতাবেক তিনি কাজও করছিলেন। দুটির মধ্যে একটি গান শেষ করে দ্বিতীয়টির কাজ ধরেছিলেন। তিনি মারা যাওয়ার আগের রাতেও আমার সঙ্গে কথা বলেন। কিন্তু হঠাৎ সব এলোমেলো করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুনী গানের মানুষ। আগামী মাসেই আমরা তার সর্বশেষ এই গানটি প্রকাশ করব। এ নিয়ে এখন কাজ করছি।’
ছবিটির অন্য গান গুলোতে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ ও অর্পন কর্মকার। এছাড়া এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।
- বিষয় :
- সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ
- শেষ গান
