ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মুজিব শতবর্ষ উপলক্ষে টিভি আয়োজনে যা থাকছে

মুজিব শতবর্ষ উপলক্ষে টিভি আয়োজনে যা থাকছে
×

'মহানায়ক' নাটকের একটি দৃশ্যে তারিক আনাম খান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০০:১৯ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০০:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। পিছিয়ে নেই টিভি চ্যানেলগুলো। 'মুজিব শতবর্ষ' উপলক্ষে টিভি চ্যানেলগুলো আজ প্রচার করবে নাটক, টেলিছবি, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠান, টক শো, তথ্যচিত্রসহ নানা ধরনের অনুষ্ঠান। তা নিয়েই আমাদের এ আয়োজন-

এটিএন বাংলা  বিএফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করবে 'শততম জন্মদিন' অনুষ্ঠানটি। দুপুর  ১টা ১৫ মিনিটে 'মহানায়কের বজ্রকণ্ঠ'। বিকেল ৩টায় থাকছে 'মুজিববর্ষ ও সশস্ত্র বাহিনী'। এ ছাড়াও চ্যানেলটি রাত ৮টায় প্রচার করবে টক শো 'শতবর্ষ', রাত ১১টায় সংগীতানুষ্ঠান 'বঙ্গবন্ধু, আলো মাখা এক রবি' এবং চলচ্চিত্রসহ আরও বেশ কিছু অনুষ্ঠান।

চ্যানেল আই আজ থেকে শুরু করে স্ব্বাধীনতার মাস মার্চজুড়ে প্রচার করবে বিশেষ অনুষ্ঠান 'মৃত্যুঞ্জয়ী মুজিব'। এর গ্রন্থনা ও পরিকল্পনা এবং উপস্থাপনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠাটি প্রচার হবে। এর পাশাপাশি সকাল সাড়ে ৭টায় 'গান দিয়ে সকাল শুরু'র বিশেষ পর্বে থাকছে বঙ্গবন্ধুকে নিবেদিত গান। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধু বিষয়ক ১টি করে বই পরিচিতি। রাত ৯টা ৪০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন 'মাটি ও মানুষের মহান নেতা'।

একুশে টিভিতে রাত সাড়ে ৯টায় বিশেষ অনুষ্ঠান 'শতবর্ষে বঙ্গবন্ধু'। আরটিভি সকাল ৮টায় প্রচার করবে প্রামাণ্য অনুষ্ঠান 'মৃত্যুঞ্জয়ী প্রাণ', ৮টা ৫৫ মিনিটে তারকালাপ বিশেষ পর্ব। এতে অতিথি থাকবেন কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। বিকেল ৫টায় একই চ্যানেলে থাকছে শিশু-কিশোরদের অনুষ্ঠান 'জন্ম শতবর্ষে বঙ্গবন্ধু', সাড়ে ৭টায় 'গানে কবিতায় বঙ্গবন্ধু'। এতে অংশ নিয়েছেন শিল্পী শিমুল মোস্তফা, রাজীব ও হৈমন্তী রক্ষিত। আর ৮টায় প্রচার হবে নাটক 'মহানায়ক'। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, সজল, সালহা খানম নাদিয়া প্রমুখ।

বাংলাভিশনে বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে আলোচনা অনুষ্ঠান 'ইতিহাসের মহানায়ক'। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। এর পাশাপাশি মাছরাঙা টিভিতে দুপুর ১টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র 'টুঙ্গিপাড়ার খোকা'। দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে শিশুতোষ চলচ্চিত্র 'আমাদের বঙ্গবন্ধু'। সংগীতানুষ্ঠান 'বঙ্গবন্ধুকে নিয়ে' থাকছে দুপুর ২টা ৩০ মিনিটে। এ আয়োজনে গাইবেন কণ্ঠশিল্পী অপু ও নির্ঝর। এ ছাড়ও বিকেল সাড়ে ৩টায় থাকছে প্রামাণ্যচিত্র 'টি-৫৪', বিকেল ৪টায় প্রামাণ্যচিত্র 'সোনালি দিনগুলি' এবং সাড়ে ৫টায় 'ইতিহাসের কলঙ্ক'। আবৃত্তি অনুষ্ঠান 'বঙ্গবন্ধুকে নিয়ে পঙ্‌ক্তিমালা' প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এতে আবৃত্তি করবেন আশরাফুল আলম, মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম কাকলী ও মাসুদুজ্জামান। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে নাটিকা 'ছোটদের বঙ্গবন্ধু'। 

এ ছাড়াও রাত ৮টা থেকে ১০টা পর্যন্তু মুজিববর্ষের রাষ্ট্রীয় আয়োজন সরাসরি সম্প্র্রচার করবে মাছরাঙা টিভি। এরপর রাত সাড়ে ১০টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র 'তিন হাজার তিপান্ন দিন' এবং সাড়ে ১১টায় সংগীতানুষ্ঠান 'বঙ্গবন্ধু স্মরণে'। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী ইউসুফ ও নন্দিতা।

এসব আয়োজনের পাশাপাশি দেশের প্রতিটি চ্যানেলে থাকছে মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত আর বেশ কিছু ভিন্ন ধাঁচের অনুষ্ঠান।



আরও পড়ুন

×