ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

‘আমার বাবা ৭ মার্চের ভাষণে উপস্থিত ছিলেন’

‘আমার বাবা ৭ মার্চের ভাষণে উপস্থিত ছিলেন’
×

শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ০২:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০২০ | ০২:৪৩

‘বঙ্গবন্ধু শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সর্বজনীন নেতা। সবকিছুর ঊর্ধ্বে একজন বঙ্গবন্ধু।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুর দিনে কথাগুলো বলছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। 

এ অভিনেত্রী আরও মনে করেন, তার পরবর্তী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে আরও জানানো উচিত। বঙ্গবন্ধুর সম্পর্কে তাদের জানার পরিধি কমে যাচ্ছে। শবনম ফারিয়া বলেন, আমার কাছে যেটা মনে হয়, আমাদের পরবর্তী প্রজন্ম ও টিনএজারদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো জানানো উচিত। আমরা আমাদের বাবা-মায়ের কাছ থেকে শুনেছি। আমার বাবা ৭ মার্চের ভাষণে উপস্থিত ছিলেন। অনেক কিছু জানি জাতির জনক সম্পর্কে। 

 আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জাতীয় শিশু দিবসও আজ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিলো খোকা।  খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর এই ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। জাতির জনকের বিশেষ এই দিনে ফারিয়া বলেন,  বঙ্গবন্ধু মানে আমার কাছে স্যাক্রিফাইজ একজন মানুষ। আমাদের স্বাধীনতা দেয়ার জন্য যে স্যাক্রিফাইজ করেছেন, এটা কতজন মানুষ করেন। আমাদের একটা ভালো জীবন দেয়ার জন্য সংগ্রাম করেছেন। বাংলাদেশ যতদিন থাকবে জাতির জনকের নাম, আত্মত্যাগ ততদিন থাকবে।




আরও পড়ুন

×