দেশে ফিরতে পারছেন না এন্ড্রু কিশোর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ২১:৩০ | আপডেট: ২২ মার্চ ২০২০ | ২১:৩১
দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ছয় মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এখন অনেকটাই ভালো আছেন তিনি। জানা গিয়েছিল, মার্চের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এখনই তার দেশে ফেরা হচ্ছে না।
গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, এ পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে এখনই দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা চলছে।
করোনাভাইরাসের প্রকোপ কমলেই দেশে ফিরবেন সবার প্রিয় শিল্পী। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ছাড়াও শরীরের আরও কিছু চিকিৎসা করাচ্ছেন তিনি।
- বিষয় :
- এন্ড্রু কিশোর
- করোনাভাইরাস
