কম বয়সী বিলিয়নিয়ার কাইলি
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০০:৫১ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০১:৩২
টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতলেন মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল, উদ্যোক্তা কাইলি জেনার। সম্প্রতি বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
এতে জানানো হয়েছে, বিশ্বের দুই হাজার ৯৫ জন বিলিয়নিয়ারের মধ্যে একজন ২২ বছর বয়সী কাইলি। আর ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে পেছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারও এই মডেল।
গত বছর মার্চে এ তালিকায় প্রথম নাম লেখান কাইলি। এর পেছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। এরপর গত নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে একটি করপোরেশনের কাছে বিক্রি করেন। বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য ১.২ বিলিয়ন মার্কিন ডলার।
