করোনায় হিলারি হিথের মৃত্যু
ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৩:১৫
ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৭৪ বছর বয়সী এ অভিনেত্রীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস। জনপ্রিয় হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল' ছবিতে অনবদ্য অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে হুগ গ্রান্ট ও অ্যালান রিকম্যান অভিনীত ১৯৯৫ সালের সিনেমা 'অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার' এবং গ্যারি ওল্ডম্যানের ১৯৯৭ সালের সিনেমা 'নিল বাই মাউথ'।
হিলারি হিথ ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে মাইকেল রিভসের হরর সিনেমা 'উইচফাইন্ডার জেনারেল'-এর মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
