ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনায় ৮ কোটি ৮৮ লাখ টাকা দিলেন ক্লুনি দম্পতি

করোনায় ৮ কোটি ৮৮ লাখ টাকা দিলেন  ক্লুনি দম্পতি
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

এবার করোনা ভাইরাস রোধে এগিয়ে এলেন অস্কার বিজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও  তার আইনজীবী স্ত্রী আমাল আলামুদ্দিন। করোনা রোধে তারা অনুদান দিলেন  ৮ কোটি ৮৮ লাখ টাকা।

হলিউড ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইন জানিয়েছে এ তথ্য।  

খবরে বলা হয়, মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড, এসএজি-আফট্রা ফাউন্ডেশন ও লস অ্যাঞ্জেলেস মেয়রের তহবিলে আড়াই লাখ ডলার করে দিয়েছেন ক্লুনি-আমাল।

এছাড়া লেবানিজ ফুড ব্যাংক, লোম্বার্ডো ইতালি রিজিয়ন এবং যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে তিন লাখ ডলার দিয়েছেন তারা। মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড অস্থায়ীভাবে আর্থিক সহায়তা দিচ্ছে। এসএজি-আফট্রা ফাউন্ডেশন নিজেদের সদস্যদের স্বাস্থ্যসেবা, খাবার, আশ্রয় ও

চিকিৎসা ব্যয় বহন করছে। লস অ্যাঞ্জেলেস মেয়রের তহবিল থেকে শিশু ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন মেটানো, গৃহহীনদের আশ্রয়, প্রবীণদের খাবার ও স্থানীয়দের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

এছাড়া হলিউডে কোভিড-১৯ ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার, উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, রায়ান রিনোল্ডস-ব্লেক লিভলি দম্পতি, মডেল কাইলি জেনার, সংগীতশিল্পী রিয়ান্না, জে-জি, শন মেন্ডেস।

৪২ বছর বয়সী আমাল আলামুদ্দিন ব্রিটিশ বংশোদ্ভুত লেবানিজ আইনজীবী। ২০১৪ সালে ইতালির ভেনিসে তাকে বিয়ে করেন জর্জ ক্লুনি।


আরও পড়ুন

×