ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

র‌্যাম্পে হাটলেন বিপাশা, ‘হাতি-গন্ডার’ বলে কটাক্ষ নেটিজেনদের !

র‌্যাম্পে হাটলেন বিপাশা, ‘হাতি-গন্ডার’ বলে কটাক্ষ  নেটিজেনদের !
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ০৬:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ০৬:৪৫

বিয়ের পর এক প্রকার বলিউড ছেড়েই দিয়েছেন  বিপাশা বসু। আর মা হওয়ার পর একেবারেই নেই লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। সেই বিপাশাকে এবার দেখা গেল র‌্যাম্পে হাটতে। ফলে ১১ বছর পর র‌্যাম্পে দেখা গেল তাকে। 

হিন্দুস্তান টাইমসের খবর, ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সেই র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার। 

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কিরন শালিনি নামের একজন লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

আরও পড়ুন

×