ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দীপাবলিতে বাড়িতে পূজা করলেন শাহরুখ-গৌরী

দীপাবলিতে বাড়িতে পূজা করলেন শাহরুখ-গৌরী
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৩:৩০ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৬:৪৩

দীপাবলি বা দেওয়ালি হলো পাঁচ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়।

রোববার নিজ বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবের আয়োজন করলেন শাহরুখ খান এবং গৌরী খান। পূজার পর স্ত্রী গৌরী এবং ছোট ছেলে আব্রামের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন বলিউডের কিং খান।


ছবিতে দেখা যাচ্ছে, দীপাবলি উপলক্ষে বাড়িতে পূজা করেন শাহরুখ এবং খান। এরপর কপালে লাল এবং হলুদ রঙের টিপ পরে সেই ছবি শেয়ার করেন বলিউডের এই 'পাওয়ার কাপল'।

জিরো'র পর শাহরুখ খানকে নতুন কোনও সিনেমায় দেখা যায়নি।

আরও পড়ুন

×