ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৩০০ শিশুকে সহায়তার করলেন কণ্ঠশিল্পী সালমা

৩০০ শিশুকে সহায়তার করলেন কণ্ঠশিল্পী সালমা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৩:১৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ | ০৭:৫৪

শিশুদের সহায়তায় তাদের পাশে দাঁড়ালেন কণ্ঠশিল্পী সালমা।এরইমধ্যে নিজের মেয়ের নামে স্থাপন করেছেন একটি ফাউন্ডেশন নাম 'সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট।' এখন থেকে এই সংস্থার হয়েই শিশুদের শিক্ষা নিয়ে কাজ করবেন বলে জানালেন এ গায়িকা। 

শিশুদের পাশে দাঁড়ানোকে জীবনের নতুন অধ্যায় বলে উল্লেখ করে সালমা বলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম মানবিক উন্নয়নে কাজ করার মাধ্যমে। শিক্ষার প্রসারে সর্বদা কাজ করবো কোমলমতি শিশুসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে।' 

সম্প্রতি ময়নসিংহের হালুয়াঘাট বড়দাসপাড়ায়  ৩০০ শিশুকে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন সালমা। বিষয়টি সোশ্যাল মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার দুপুরে সমকাল অনলাইনকে সালমা বলেন, 'মানুষ স্বপ্ন যখন দেখে অনেক বড় স্বপ্নই দেখে। আমিও অনেক বড় স্বপ্ন দেখেছি। আজ ৩০০ শিশুর হাতে শিক্ষা ও খাদ্য সামগ্রী তুলে দিতে পেরেছি। আগামীতে লাখ লাখ শিশুর হাতে তুলে দিতে চাই। আমার স্বপ্ন অনেক বড়। আমি চাই আপনাদের দোয়া, দেশের মানুষের দোয়া। নিজেকে মানবিক কাজ, মানব্ধিকারের কাজের সঙ্গে সম্পৃক্ত রাখতে চাই সবসময়।'

সালমা আরও জানান, 'দীর্ঘদিন যাবৎ সমাজের কাজে নিজেকে কিছুটা বিলিয়ে দেয়ার ইচ্ছা নিয়ে বসে ছিলাম। কিন্তু কিভাবে কাজটি শুরু করবো বুঝতে পারছিলাম না। কারো সহযোগিতাও পাচ্ছিলাম না। অবশেষে আমার স্বামী আইনজীবি সানাউল্লাহ নূর সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম।' 

মানবিক উন্নয়নে প্রধান এবং একমাত্র হাতিয়ার শিক্ষা বলেই মন্তব্য করেছেন সালমান।  তাই বাকি জীবন সালমা ও তার স্বামীমিলে শিক্ষা নিয়ে একনিষ্ঠ ভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতিও দেন। সালমা বলেন, আমাদের মত ক্ষুদ্র মানুষের প্রচেষ্টা যদি সামান্য হলেও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সেটাই হবে পরম পাওয়া। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদের কে আহবান করবো তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন পিছিয়ে পড়া জনপদের মানুষ দের উন্নয়নে।'

এদিকে সম্প্রতি কণ্ঠশিল্পী হাবিবের সুরে একটি গান গেয়েছেন সালশা। এখন ব্যস্ত বেশকিছু রেকর্ডিং নিয়ে। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুন

×