ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

করোনা নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী

করোনা নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী
×

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২০ | ০৭:১১

হাসপতালে ১০ দিন অবস্থানের পর করোনা নিয়েই নিজ বাসায় ফিরলেন ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী মোহেনা কুমারী সিং। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ অভিনেত্রী।

জিনিউজের প্রতিবেদন বলছে, করোনাকে সঙ্গী করেই ১০ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরে মোহেনা জানান, করোনার রিপোর্ট একনও তাঁর নেগেটিভ আসেনি। পজিটিভ থাকাকালীনই বাড়িতে ফিরেছেন তিনি।

তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। বাড়িতে ফিরে পুরো বিশ্রামে রয়েছেন তিনি। এছাড়া যাতে অন্য কারও সংস্পর্শে না আসেন এ নিয়ে সতর্ক রয়েছেন তিনি। শিগিগরই এই রোগ থেকে মুক্ত হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মোহেনা কুমারী।

মোহেনা সহ তার শ্বশুর, শাশুড়ি এবং পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত হন।



আরও পড়ুন

×