ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুশান্তের মৃত্যুর জন্য সালমান-করণরাই দায়ী!

সুশান্তের মৃত্যুর জন্য সালমান-করণরাই দায়ী!
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০১:১৯ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০১:৩৯

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে সালমান খান ও করণ জোহরকে দায়ী করছেন সুশান্ত ভক্তরা। বলিউডের এ দুই তারকাকে সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করে তাদের কুশপুত্তলিকাও পোড়াচ্ছেন ভক্তরা। 

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে , সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার ভক্তরা ইতোমধ্যে পাটনায় সালমান খান এবং করণ জোহরের কুশপুত্তলিকা পোড়াতে শুরু করেছেন। দাবী করা হচ্ছে  সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজনপোষণকেই দায়ী করছেন অনেকে। সেই রাগ এবং ক্ষোভেই করণ জোহর এবং সালমান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয় পাটনায়।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সলমন খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রয়োজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান।

সুশান্তের মৃত্যুর পর কেআরকে একটি ট্যুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে, তাহলে খুব সহজে যে কারোর ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান। জি-নিউজ

আরও পড়ুন

×