ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দিনে 'হাউসফুল ফোরের' এত আয়!

পাঁচ দিনে 'হাউসফুল ফোরের' এত আয়!
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৭:১১ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৭:৪১

বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'হাউসফুল ফোর'। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায়  ছবিটি আয় করে ফেলেছে ১১১.৭৮ কোটি রুপি। এ আগে অক্ষয়ের  'কেসরি' ও 'মিশন মঙ্গল' বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। 

ইন্ডিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির মাত্র পাঁচ দিনে অক্ষয় অভিনীত 'হাউসফুল ফোর' ছবিটি শতকোটির মাইলফলক স্পর্শ করে। কমেডি ঘরানার এই ছবিটি স্বল্প সময়ে ১০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে।

গেলো দীপাবলিতে মুক্তি পায় 'হাউসফুল ফোর' ছবিটি। অক্ষয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, কৃতি শ্যানন, রিতেশ দেশমুখ, কৃতি খরবন্দাসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি ও প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

আরও পড়ুন

×