ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হিংসা আর প্রতিহিংসা

হিংসা আর প্রতিহিংসা
×

জ্যাকুলিন ফার্নান্দেজ ও সুশান্ত সিং রাজপুত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০১:৩৪ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০১:৪২

বলিউড চলচ্চিত্রে নতুন জুটির আবির্ভাব হলো। তারা হলেন- জ্যাকুলিন ফার্নান্দেজ আর সুশান্ত সিং রাজপুত। তাদের দেখা যাবে তরুণ মানসুখানির 'ড্রাইভ' চলচ্চিত্রে। শ্রীলঙ্কান বংশোদ্ভূত জ্যাকুলিন ফার্নান্দেজ মিস ইউনিভার্স প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন জগতে আসেন। সিডনি থেকে সাংবাদিকতায় উচ্চশিক্ষা নেওয়া জ্যাকুলিন বলিউডে আসেন ২০০৯ সালে 'আলাদিন' চলচ্চিত্রের মাধ্যমে। 

তার অন্যান্য ছবি হচ্ছে 'মার্ডার-২', 'হাউসফুল-২', 'রেস-২', 'হাউসফুল-৩', 'ঢিসুম', 'এ ফ্লাইং জেট'। অন্যদিকে সুশান্ত সিং রাজপুত টিভি সিরিয়ালের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। পরে চলে আসেন চলচ্চিত্রে।

অভিনয় করেন 'শুদ্ধ দেশি রোমান্স', 'পিকে', 'ডিটেকটিভ বোমকেশ বক্সী'র মতো ছবিতে। কিন্তু জনপ্রিয়তা পান 'এমএস ধোনি :দি আনটোল্ড স্টেরি'তে ধোনির চরিত্রে অভিনয় করে। যদিও সুশান্তর প্রথম ছবি 'কই পো চে!' মুক্তি পায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি। ক্যারিয়ারের শুরু থেকেই বেছে কাজ করেন সুশান্ত সিং রাজপুত। ঠিক করেছিলেন, প্রতি বছর একটির বেশি ছবিতে অভিনয় করবেন না। 

সেই হিসাবে গত ৬ বছরে ৬টি ছবিই মুক্তি পেয়েছে। তবে চলতি বছরে, মানে ২০১৯ সালে চারটি ছবি মুক্তি পেল অভিনেতার। এগুলো হলো- 'সনচারিয়া', 'দিল বেচারা', ছিচোরে' ও 'ড্রাইভ'। তিনি বলেন, 'একসঙ্গে অনেক ভালো চিত্রনাট্য পাওয়ায় রাজি হয়েছিলাম। তবে সব ছবির এ বছর মুক্তি পাওয়াটা কাকতালীয়। অন্যদিকে নতুন এই ছবি নিয়ে জ্যাকুলিন বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'সুশান্তর সঙ্গে, প্রথমবার কাজের অভিজ্ঞতা দারুণ। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।' সম্প্রতি নিজের ইনস্টাগামে একটি ছবি পোস্ট করেছেন সুশান্ত। সেখানে দেখা যায়, তারা দু'জন একে অপরের দিকে স্থির নয়নে চেয়ে আছেন। ক্যাপশনে লেখা 'ড্রাইভে কার চোখের পাতা আগে পড়ে দেখা যাক।' করণ জোহর পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, বিক্রমজিত ভিক্কু, বোমান ইরানি। ছবিটি আগামীকাল বলিউডে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও মুক্তি পাবে।

আরও পড়ুন

×