ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

টি-২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন কারিনা

টি-২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন কারিনা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:৪০ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ | ০৪:২৮

সংসার, অভিনয়, র‌্যাম্প... সকল ক্ষেত্রে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন কারিনা কাপুর খান। এবার টি-২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন বলিউডের এই অভিনেত্রী।

শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রফি উদ্বোধন অনুষ্ঠিত হবে। খেলা অনুষ্ঠিত হবে ২০২০ সালে।

কারিনা বলেন, ‘প্রবাদপ্রতিম ক্রিকেট খেলোয়াড় মনসুর আলী খান পাতৌদি আমার শ্বশুর। এজন্য খেলার অংশ হতে পেরে নিজের আরও বেশি গর্ববোধ হচ্ছে।’

যেসব নারী দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বলেও জানান তিনি।

নারীদের বিশ্বকাপ টি-২০ খেলা শুরু হবে ফেব্রুয়ারির ২১, শেষ হবে মার্চের ৮। আর পুরুষদের খেলা শুরু হবে অক্টোবরের ১৮ শেষ হবে ১৫ নভেম্বর। সূত্র: জিনিউজ

আরও পড়ুন

×