কার্তিক-সারার বিচ্ছেদের পেছনে কে?
কার্তিক ও সারা আলী খান- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৬:৪৬
বলিউডে কার্তিক আরিয়ার ও সারা আলী খানের প্রেম নিয়ে কম কথা হয়নি। এমনকি কার্তিক-সারার মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বেড়েছে, আর তা ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কার্তিকের সঙ্গ যে সারা বেশ উপভোগ করছেন, তা বিভিন্ন ছবি দেখে স্পষ্ট বোঝা যায়। সম্প্রতি শোনা যায়, তাদের সম্পর্কে ফাটল ধরেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, সম্প্রতি বলিউড তারকা অনন্যা পান্ডের সঙ্গে ডেট করছেন কার্তিক আরিয়ান। এমন খবর বিটাউনে দ্রুত ছড়িয়ে পড়ে। আর এ খবরে নাকি মুষড়ে পড়েছেন সারা আলী খান। শুধু তাই নয়, অনন্যার কারণেই তাদের মাঝখান থেকে সরে এসেছেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে।

সম্প্রতি অনন্যা পান্ডের জন্মদিনে তার সঙ্গে দেখা যায় কার্তিক আরিয়ানকে। কার্তিক এবং অনন্যাকে একসঙ্গে দেখার পরই পরপর ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। এরপর তাদের একটি গাড়িতে হাসিমুখে বসে থাকতে দেখা যায়।
শুধু তাই নয়, তাদের সেই মুহূর্তের ছবি দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমন পরিস্থিতিতে অনেকেরই মন্তব্য তবে অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কের জেরেই কি কার্তিকের থেকে দূরে সরে গেলেন সারা? তবে উভয়েই কেউ এ বিষয়ে কেনো মন্তব্য করেন নি।
কার্তিক আরিয়ানের পরবর্তী প্রজেক্ট 'পতি পত্নী অউর ও' এর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অনন্যা পান্ডে। এই সিনেমায় কার্তিক এবং অনন্যার সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকর। ডিসেম্বরে মুক্তি পাবে কার্তিক, অনন্যা এবং ভূমির এই সিনেমা।
- বিষয় :
- কার্তিক আরিয়ান
- সারা আলী খান
- বিনোদন