ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চারমাস বিরতির পর অপূর্ব ফিরছেন শুটিংয়ে

চারমাস বিরতির পর অপূর্ব ফিরছেন শুটিংয়ে
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০৩:২৪ | আপডেট: ০৪ জুলাই ২০২০ | ০৩:২৪

প্রায় চারমাস শুটিংয়ের বাইরে থেকেছেন অপূর্ব। সেটা অবশ্য করোনা ভাইরাসের কারণেই। কিন্তু বাসায় বসে আর কতদিন। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চলতে হবে মানুষদের। তাই শুটিংও শুরু হয়েছে নাটক ও সিনেমার। 

শুটিং শুরু হওয়াতে ক্যামরোর সামনে দাড়াচ্ছেন অপূর্বও। জানা গেছে, চার মাস আগে ক্যামেরার সামনে শেষ দাঁড়িয়েছিলেন অপূর্ব। সেসময় তিনি শিহাব শাহীন পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। তারপর আর কোনো শুটিং করেননি ।

অপূর্ব বলেন, অনেক দিনই তো হলো ক্যামেরার বাইরে আছি। কিন্তু এভাবে আর কতোদিন। কাজ তো করতেই হবে। তবে আগের মতো সব ধরনের কাজ করা যাবে না। যারা সঠিক নিরাপত্তা দিতে পারবে তাদের সঙ্গেই থাকবো।

যদিও এর আগে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে অনেকেই শুটিংয়ে ফিরলেও এখনও শুটিংয়ে অংশ নেননি অপূর্ব। তবে জুলাইয়ের মাঝামাঝি শুটিংয়ে ফিরবেন বলে  জানালেন এ অভিনেতা। 

অপূর্ব বলেন, ‘ অনেকের সাথে শিডিউল নিয়ে কথা হচ্ছে। আশা সবগুলোই ঈদের কাজ।  আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করবে।'


আরও পড়ুন

×