ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে, মেয়ের জন্য অপেক্ষা

দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের ছেলে, মেয়ের জন্য অপেক্ষা
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০২:৪৫

সদ্য প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে শেষ দেখা দেখতে  ছেলে সপ্তক অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন  এন্ড্রু কিশোরের বোন ভগ্নীপতি প্যাট্টিক বিপুল বিশ্বাস। তবে মেয়ে সজ্ঞা ফিরেনি এখনও। তিনিও আছেন অস্ট্রেলিয়া। এখন তার জন্যই অপেক্ষা করা হচ্ছে। 

আগামী ১৩ জুলাই রাতে সজ্ঞার দেশে ফেরার কথা রয়েছে। ভাই-বোন উভয়েই  অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন।

প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের বোন ভগ্নীপতি প্যাট্টিক বিপুল বিশ্বাস জানান, ‘বুধবার রাতে সপ্তক ঢাকায় আসেন। এরপর তাকে রাজশাহী আনা হয়। সজ্ঞা ফেরার পর ১৫ জুলাই এন্ড্রু কিশোরের শেষকৃত্যের সাম্ভাব্য দিন ধরে রাখা হয়েছে। ১৩ জুলাই রাতে সজ্ঞার ঢাকায় আসার কথা রয়েছে। ১৪ জুলাই সকালে তিনি রাজশাহী আসবেন।’

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন। কেমোথেরাপি ও রেডিওথেরাপি চিকিৎসার পরও দ্বিতীয়দফায় তার দেহে ক্যানসার বাসা বাঁধে। ফলে চিকিৎসকরা হাল ছেড়ে দেন। তাই শিল্পীর ইচ্ছায় তাকে দেশে আনা হয় গত ১১ জুন। এরপর থেকে রাজশাহীতে তিনি বোনের বাসায় ছিলেন। গত ৬ জুলাই সন্ধ্যায় সেখানেই উপমহাদেশের এই কিংবদন্তী কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন

×