বিতর্ক যেন পিছু ছাড়ছে না করণের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৭:৫৩ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ১০:২৩
বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বা স্বজনপোষণ বিতর্কে উত্তাল বলিউড৷ এর মধ্যেই ঋষি কাপুরের জীবনসঙ্গী নিতু কাপুরের পার্টিতে হাজির হতে না হতেই ফের বিতর্কের মুখে পড়তে হল বলিউডের খ্যাতিমান নির্মাতা করণ জোহরকে।
জিনিউজের প্রতিবেদন বলছে, সুশান্তের মৃত্যুর পর থেকেই তীব্র ক্ষোভের মুখে পড়েছেন করণ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম ক্যামেরার সামনে দেখা গেল করণ জোহরকে। রণবীর, নীতুদের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাকে।
নীতু কাপুরের জন্মদিনে করণ জোহরের ওই ছবি প্রকাশ্যে আসতেই ফের নেটিজেনদের একাংশের জোরাল আক্রমণের মুখে পড়েন এই নির্মাতা।
কেউ বলতে শুরু করেন, সুশান্তের মৃত্যুর পর নাকি ভেঙে পড়েছেন করণ কিন্তু ওই খবর যে মিথ্যে, তা করণ জোহরকে দেখলই স্পষ্ট বলে মন্তব্য করেন কেউ।
আবার কেউ এও বলছেন, করণ যে এতটুকু ভেঙে পড়েননি, তা বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, করণ নাটক করছেন, মিথ্যে কান্নাকাটি করছেন করণ। পুরোটাই তার লোক দেখানো।
যদিও নতুন করে আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি করণ জোহর।