ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দীপ্ত টিভিতে আরও এক তুর্কি সিরিয়াল

দীপ্ত টিভিতে আরও এক তুর্কি সিরিয়াল
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৯:২৩

বাংলায় ডাবিং করে তুর্কি সিলিয়ালগুলো প্রচার করে দেশীয় দর্শকদের কাছে পরিচিত করে তোলে দীপ্ত টিভি। শুরু থেকেই চ্যানেলটি প্রচার করে আসছে বাংলায় ডাব করা তুর্কি সিরিজগুলো। সেই প্রথম থেকে সিরিজগুলো এ দেশের দর্শকদের কাছে জনপ্রিয়তাও পায়। 

সেই ধারাবাহিকতায় এবার দীপ্ত টিভি প্রচার শুরু করছে আরও একটি নতুন তুর্কি সিরিয়াল।নাম ‌‘বাহার’। ১১ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় দেখানো হবে সিরিয়ালটি। 

সিরিয়ালটি প্রচার উপলক্ষে দীপ্ত টিভির পক্ষ থেকে অনলাইন সংবাদ সম্মেলন করে। করোনা ভাইরাসের এই পরিস্থিতির কারণেই অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সিরিয়ালটির যাবতীয় বিষয় তোলে ধরা হয়। সেখানেই জানানো হয় সিলিয়ালটির গল্প প্রসঙ্গে।     

সিলিয়ালটি  এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে, তুরস্কের সমাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‌‘বাহার’। এই ধারাবাহিকটির 'দোরুক' আর 'নিসান' নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা 'বাহারের' জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী 'সার্পকে' হারায় কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায়, যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে। বাহার তার সন্তানদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়, কারণ খুব ছোট বেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিলো। 

জীবিকার তাগিদে বাহার একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ শুরু করে। সন্তানদের নিয়ে ছোট্ট একটা বাসায় তার টানাপোড়েনের সংসার। প্রতিবেশী 'জেইদা' নামের এই স্বাধীনচেতা সংগীতশিল্পী যাকে উগ্রভাবে জীবন যাপন করতে দেখা যায়। এমন এক পরিবেশে সমাজের নেতিবাচক দিকগুলো থেকে গা বাঁচিয়ে সন্তানদের সুন্দরভাবে বড় করে তোলাই হয়ে দাঁড়ায় বাহারের অন্যতম চ্যালেঞ্জ। ধীরে ধীরে সন্তানদের সখ্যতা তৈরি হয় বাড়িওয়ালার ছেলে আরিফের সাথে। ব্যর্থ প্রেমের বেদনায় কাতর এই যুবক একসময় বাহার ও তার সন্তানদের  ভালো বন্ধু হয়ে ওঠে। শিক্ষিত,সুদর্শন, গম্ভীর আর দায়িত্ববান এই ছেলেটির মাঝে বাবাসুলভ ভালোবাসা খুঁজে পায় নিসান ও দোরুক। এদিকে কারখানার এক সহকর্মী 'ইয়েলিয'এর সঙ্গেও বাহারের বন্ধুত্ব গড়ে ওঠে। বাহারের সুখে-দুঃখে আরিফ আর ইয়েলিযকে সার্বক্ষণিক সঙ্গী হিসাবে দেখা যায়।

এরই মাঝে হঠাৎ একদিন বাহার জানতে পারে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কিন্তু ঝামেলা শুরু হয় সন্তানের অধিকার নিয়ে বাহার তার মায়ের বাড়িতে থাকতে শুরু করলে। সৎ বোন শিরিনের হিংসুটে আচরণ এবং মায়ের অবহেলায় সে চেষ্টা শেষপর্যন্ত বৃথা যায়। সন্তানদের নিয়ে আগের ঠিকানায় ফিরে যায় বাহার। কিন্তু এবার তার সঙ্গী হয় সৎ বাবা 'এনভার'। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন দেখা যায় সার্প বেঁচে আছে। 'আল্প' পরিচয়ে আবার ফিরে আসে দৃশ্যপটে। দোরুক আর নিসান কি কখনোই ফিরে পাবে না তাদের বাবাকে? সার্পের কাছে কি অজানাই থেকে যাবে তার স্ত্রী সন্তানদের বেঁচে থাকার কথা? দর্শকের মনে এমন সব প্রশ্নি এর কাহিনী।  

দীপ্ত টিভির পক্ষ থেকে জানানো হয় করোনার এই সময়ে সব নিরাপত্তা বজায় রেখে হোম কোয়ারেন্টিন পদ্ধতি মেনে এই ধারাবাহিকের ডাবিংয়ের কাজ শেষ করা হয়। ধারাবাহিকটিতে বাহার ও তার স্বামী সার্পের চরিত্রে কণ্ঠ দিয়েছেন মেরিনা মিতু ও শফিকুল ইসলাম।


              


আরও পড়ুন

×