ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আনোয়ার সিরাজীর ‘দেখবো কবে খোলা আকাশ’

আনোয়ার সিরাজীর ‘দেখবো কবে খোলা আকাশ’
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:১৮

করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত চারদিক। স্থবির হয়ে আছে সব। এমন অবস্থায়ও থেকে নেই সংগীতের মানুষ। এ সংকট সময়েও স্বাস্থ্যবিধি মেনেই সংগীতকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন। করোনার অস্থির সময়েও বসে থাকেননি আনোয়ার সিরাজী। লিখেছেন একাধিক গান। 

তরুণ এই গীতিকার করোনা ভাইরাস নিয়ে গান লিখেছেন। ‘দেখবো কবে খোলা আকাশ’ শিরোনামের গানটিতে বর্তমান সময়ের প্রেক্ষাপট উঠে এসেছে। অস্থির এই সময়ে প্রকৃতি ও মনের মানুষকে কাছে না পাবার কষ্ট তিনি চমৎকারভাবে তুলে ধরেছেন তার ‘দেখবো কবে খোলা আকাশ’ শিরোনামের গানটিতে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের সুর করেছেন গীতিকার নিজেই। মিউজিক করেছেন সময়ের সেরা কম্পোজার তমাল হাসান।

গানটি সম্পর্কে আনোয়ার সিরাজী বলেন, ‘মানুষকে সচেতন করতেই আমার ক্ষুদ্র প্রয়াস। শিগগিরই ইউটিউবে প্রকাশ পাবে। আশা করছি, মানুষ গানটি শুনে সচেতন হবেন। সাড়া বিশ্বের সবার জন্য প্রার্থনা করছি এই অন্ধকার সময় কেটে গিয়ে আলো আসুক। আমরা আবার আলোকিত আকাশ দেখব।’ গানটি মুক্ত পেয়েছে শিল্পীর ইউটিউব চ্যানেলে।

আনোয়ার সিরাজী একজন শিক্ষক হলেও গান নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। কর্মরত আছেন রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে। তিনি একাধারে লিখছেন, সুর করছেন এবং কণ্ঠও দিচ্ছেন। 


আরও পড়ুন

×