নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ নায়া রিভেরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১০:২৭
ছেলের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়েছেন আমেরিকান অভিনেত্রী ও ‘গ্লি’ তারকা নায়া রিভেরা।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা কাউন্টির একটি লেকে বুধবার তার চার বছর বয়সী ছেলেকে নৌকায় ভাসতে দেখা যায়; তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিবিসি বলছে, বিকেলে নায়া একটি নৌকা ভাড়া করেন। ছেলের সঙ্গে ভ্রমণ করছিলেন তিনি; সন্ধ্যা থেকে ৩৩ বছর বয়সী এই তারকার আর খোঁজ নেই।
ভেঞ্চুরা কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত হয়ে গেলে তার সন্ধানে চালানো অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার আবার অভিযান শুরু হবে।
'গ্লি'র জনপ্রিয় স্যান্টানা লোপেজ চরিত্রে অভিনয় করেছেন রিভেরা। তুমুল জনপ্রিয় ওই মিউজিক্যাল কমেডি টিভি সিরিজে টানা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্দায় হাজির থাকতে দেখা গেছে তাকে।
- বিষয় :
- বিনোদন