ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কন্যা সন্তান আসছে বাপ্পা-তানিয়ার সংসারে

কন্যা সন্তান আসছে বাপ্পা-তানিয়ার সংসারে
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯ | ০৫:২৭ | আপডেট: ০২ নভেম্বর ২০১৯ | ০৫:২৮

সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী ও মডেল তানিয়া হোসাইনের সংসারে আসছে কন্যা সন্তান। আনন্দের এ খবরটি গতকাল বেশ ঘটা করেই জানিয়ে দিলেন তারা। 

সন্তানের আগমণ উপলক্ষে গত ১ নভেম্বর তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে হবু বাবা-মা ও অনাগত সন্তানকে শুভ কামনা জানাতে আসেন বাপ্পা ও তানিয়ার কাছের বন্ধু ও সহকর্মীরা। এদেরে মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, দিলশাদ নাহার কণা, এলিটা করিম, অভিনেত্রী নাবিলা ও উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।

অনাগত সন্তানের নিয়ে নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘ আমাদের সংসারে নতুন অতিথী আসছে। সবাই ওর জন্য দোয়া ও আশির্বাদ করবেন যেনো মা ও মেয়ে দু’জনেই সুস্থ থাকেন। আশা করছি ডিসেম্বরে সবাইকে সুখবরটা দিতে পারব।’ 

তানিয়া বলেন, ‘ মা হওয়াটা প্রতিটি নারীর জন্যই  অন্যরকম এক অনুভূতি। এখন কেবল অপেক্ষা আছি ওর আগমণের।

 ২০১৮ সালের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। 

আরও পড়ুন

×