ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শাহরুখের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানান সালমান

শাহরুখের জন্মদিনে গান গেয়ে শুভেচ্ছা জানান সালমান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯ | ০৩:৩৮

শনিবার সারা পৃথিবী জুড়ে শাহরুখ খানের জন্মদিন পালিত হয়। ভারতেতো প্রতিটি কোণায় কোণায় বলিউড বাদশার ৫৪তম জন্মদিন পালন করেন শাহরুখভক্তরা।

পৃথিবীর বিখ্যাত বুর্জ খলিফায়ও বর্ণিল আলোয় নজরকাড়া উপায়ে শাহরুখ খানকে বিশেষভাবে শুভেচ্ছা জানায়।

বলিউডের করণ জোহর, আয়ুষ্মান খুরানা, মাধুরী দীক্ষিত, বোমান ইরানি, কার্তিক আরিয়ান সহ অনেক তারকাই তাকে শুভেচ্ছা জানান। 

তবে শাহরুখ খানের প্রিয় বন্ধু-সহকর্মী সালমান খান ইন্সট্রাগ্রামে ভিডিও দিয়ে ‘আডরেবল’ ভাবে শুভেচ্ছা জানান।

সালমানের সঙ্গে সোনাক্ষি সিনহা, সোহাইল খান, আয়ুশ শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ, মনিষ পাল, ওয়ারিনা হোসাইনসহ আরো অনেকে জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান শাহরুখ খানকে। 

শাহরুখের সিগনেচার স্টেপ অনুকরণ করে ভিডিওটির শেষের দিকে সালমান খোঁচা দিয়ে শাহরুখের কাছে জানতে চান, তিনি কেন সালমানের ফোন ধরেননি। সঙ্গে সঙ্গে সোনাক্ষিকে ‘খুব খারাপ... খুব খারাপ’ বলতে শোনা যায়।

ভিডিওর ক্যাপশনে সালমান লিখেন, ‘শুভ জন্মদিন খান সাহেব।আমাদের বলিউডের কিং..’

শাহরুখ এবং সালমান একসঙ্গে অনেক বলিউড সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ তারা ‘জিরো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন যেখানে সালমান ক্যামিও চরিত্রে (অল্প সময়ের জন্য পর্দায়) অভিনয় করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

আরও পড়ুন

×